হেল্পলাইন 01753812187
রোগীদের সহায়তা

যাচাই করা রোগী, সরাসরি সহায়তা

এই রোগীদের কাগজপত্র আমরা যাচাই করেছি। আপনি চাইলে সরাসরি তাঁদের bKash বা ব্যাংক অ্যাকাউন্টে সাহায্য পাঠাতে পারেন — CCB-র মাধ্যমে নয়, কোনো চার্জ বা মধ্যস্বত্বভোগী ছাড়াই।

CCB-র ভূমিকা কী

আমরা রোগীদের কাগজপত্র যাচাই করে তথ্য প্রকাশ করি — এটুকুই। CCB কোনো টাকা সংগ্রহ করে না, ধরে রাখে না, বিতরণও করে না। আপনার সাহায্য সরাসরি রোগীর কাছে যায়, মাঝখানে আমরা থাকি না।

CCB যা করে
হাসপাতালের কাগজ ও রিপোর্ট যাচাই
জাতীয় পরিচয়পত্র মিলিয়ে দেখা
পরিবারের সাথে সরাসরি কথা বলা
যাচাইকৃত তথ্য প্রকাশ করা
CCB যা করে না
টাকা সংগ্রহ বা হেফাজত
কোনো কমিশন বা চার্জ
টাকা কীভাবে খরচ হলো তার নিশ্চয়তা
চিকিৎসার ফলাফলের দায়
প্রতারণা থেকে সাবধান
CCB কখনো নিজের নম্বরে টাকা চায় না, ফোন করে অনুদানও চায় না। শুধু এই ওয়েবসাইটে প্রকাশিত নম্বরেই পাঠাবেন। কেউ CCB-র নাম করে টাকা চাইলে ০৯৬১১-৭৭৭৮৮৮ নম্বরে জানান।

বর্তমানে কোনো সক্রিয় রোগী কেস পাওয়া যায়নি

নতুন কেসের যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে। যাচাই শেষ হওয়া মাত্রই তালিকাটি হালনাগাদ করা হবে।

তালিকা কতদিন থাকে

প্রতিটি কেস যাচাইয়ের তারিখ থেকে ৩০ দিন সক্রিয় থাকে। এর মধ্যে রোগী বা পরিবার নতুন আপডেট না দিলে কেসটি স্বয়ংক্রিয়ভাবে তালিকা থেকে সরে যায় — যাতে পুরনো বা অপ্রাসঙ্গিক তথ্য থেকে না যায়। চিকিৎসা শেষ হলে বা রোগী চাইলে যেকোনো সময় সরানো হয়।